অনেক বাবু বিশেষ করে ২ বসরের উপরের বাবুরা শুধুমাত্র সেরেলাক রান্না করে দিলে খেতে চায় না। সেক্ষেত্রে তাদেরকে তাদের পছন্দের খাবারের সাথে মিলিয়ে এই সেরেলাকটি পরিবেশন করতে পারেন। যেমনঃ পায়েসের সাথে, ফিরনির সাথে বা আটার সাথে মিলিয়ে খামিরা তৈরি করে রুটি বানিয়ে নিতে পারেন। এতে সে তার পছন্দনীয় খাবার টি খেল। সাথে সাথে সেরেলাকের পুষ্টি টা ও পেয়ে গেল।
বাবুর বয়স ৬ মাস থেকে ২ বছর হলে ২/৩ চামচ সেরেলাক নিয়ে পরিমান মত পানি, তালমিসরি /ন্যাচারাল মিষ্টি ও সামান্য (একটু লবন যদি বাবুর চাহিদা থাকে) দিয়ে সুজির মত রান্না করে দৈনিক ২ বার খাওয়াতে পারেন।
২ বছর থেকে যেকন বয়সী বাবুর জন্য পরিমানমত পানি অথবা দুধের সাথে ৩/৪ চামচ সেরেলাক, পরিমান মত তালমিসরি / ন্যাচারাল মিষ্টি ও সামান্য (একটু লবন যদি বাবুর চাহিদা থাকে) দিয়ে মিক্স করে রান্না করে দৈনিক ২ বার খাওয়াতে হবে।
এই খাবারটি যেকোনো বাবুর জন্য সম্পূর্ণ নিরাপদ। কারণ এটি হোমমেড তৈরি ও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আলহামদুলিল্লাহ।